Skip to content
← More articles

April 20, 2026

শিশুর জীবনে এমন কিছু সময় আসে যখন সে যেকোনো কিছু অবিশ্বাস্য সহজে শিখতে পারে

শিশু যখন একই বই বারবার পড়তে চায়, একই খেলনা ঘণ্টার পর ঘণ্টা ধরে রাখে। এটা জেদ নয়, এটা তার মস্তিষ্কের সবচেয়ে শক্তিশালী শেখার সংকেত। Montessori-র Sensitive Period theory এবং neuroscience কী বলছে, জানুন বিস্তারিত।

শিশুর জীবনে এমন কিছু সময় আসে যখন সে যেকোনো কিছু অবিশ্বাস্য সহজে শিখতে পারে

আপনার সন্তান কি হঠাৎ করে সব কিছু নিজে নিজে করতে চাইছে?

জুতো নিজে পরবে। পানি নিজে ঢালবে। সিঁড়ি নিজে ভাঁঙবে। আপনি সাহায্য করতে গেলে রেগে যাচ্ছে।

অথবা হয়তো লক্ষ্য করছেন, সে একই কাজ বারবার করছে। একই বই বারবার পড়তে চাইছে। একই গান বারবার শুনতে চাইছে। একই খেলনা ঘণ্টার পর ঘণ্টা নিয়ে বসে আছে।

আপনি ভাবছেন: এটা কি জেদ? এটা কি কোনো সমস্যা?

এটা জেদ না। এটা একটি সংকেত।

আপনার সন্তান এখন একটি Sensitive Period-এর মধ্যে আছে। এবং এই মুহূর্তটি তার জীবনে আর কখনো ফিরে আসবে না।


Sensitive Period কী?

Montessori তাঁর দীর্ঘ পর্যবেক্ষণে আবিষ্কার করেছিলেন যে শিশুদের জীবনে কিছু বিশেষ সময় আসে যখন তারা একটি নির্দিষ্ট দক্ষতা শিখতে অসাধারণভাবে প্রস্তুত থাকে। এই সময়গুলোতে শিশুর মস্তিষ্ক সেই বিষয়ে এত বেশি সক্রিয় থাকে যে শেখাটা হয় effortless, প্রায় spontaneous।

তিনি এই সময়গুলোকে নাম দিয়েছিলেন Sensitive Periods বা সংবেদনশীল সময়।

Montessori-র এই পর্যবেক্ষণ শুধু তাঁর নিজের ছিল না। Dutch scientist Hugo de Vries আগেই প্রাণীজগতে এই ঘটনা আবিষ্কার করেছিলেন। তিনি দেখেছিলেন যে কিছু প্রজাতির শুঁয়োপোকা জীবনের একটি নির্দিষ্ট সময়ে আলোর দিকে আকৃষ্ট হয়, কারণ তখনই তারা গাছের সবচেয়ে কোমল পাতার কাছে পৌঁছাতে পারে। সেই সময় পেরিয়ে গেলে সেই আকর্ষণ চলে যায়। (সূত্র: The Montessori Room)

Montessori বুঝেছিলেন, মানব শিশুও এভাবেই কাজ করে।

আধুনিক neuroscience এখন এই ধারণাকে আরও শক্তিশালী করেছে। গবেষণা বলছে, এই Sensitive Periods-এর সময় শিশুর মস্তিষ্কে neural plasticity অনেক বেশি থাকে। অর্থাৎ, মস্তিষ্কের neural networks নতুন অভিজ্ঞতার সাথে নিজেকে re-organise করতে পারে অনেক দ্রুত এবং কার্যকরভাবে। (সূত্র: Trillium Montessori)

এই সময়ে শেখা শুধু সহজ না, এটা গভীর এবং দীর্ঘস্থায়ী।


Sensitive Period মিস হয়ে গেলে কী হয়?

এখানেই বিষয়টা জরুরি হয়ে ওঠে।

Montessori একটি চমৎকার উপমা ব্যবহার করেছেন। তিনি বলেছেন, Sensitive Period মিস করা হলো সেলাইয়ের সময় একটি ফোঁড় বাদ পড়ার মতো: "dropped stitches"। পরে শেখা যায়, কিন্তু একই সহজে নয়। (সূত্র: Foothill Montessori)

ভাষার ক্ষেত্রে এটা সবচেয়ে স্পষ্ট। ScienceDirect-এ প্রকাশিত একটি গবেষণা বলছে, প্রথম ভাষার grammatical structure শেখার একটি critical window জীবনের প্রথম বছরেই শেষ হতে শুরু করে। যে শিশুরা এই সময়ে পর্যাপ্ত ভাষার সংস্পর্শ পায়নি, তারা পরে grammatical দুর্বলতা নিয়ে বড় হয়েছে। (সূত্র: ScienceDirect, Critical period for first language)

এর মানে এই নয় যে Sensitive Period মিস হলে শিশু আর শিখতেই পারবে না। শিখবে। কিন্তু Montessori theory expert-দের ভাষায়, "the acquisition will require more effort, more time, and more direct instruction." এই সময়ের বাইরে শেখাটা আর spontaneous থাকে না, কষ্ট করে শিখতে হয়। (সূত্র: Montessori Theory Guide)

সেই সহজের সুযোগটা ফিরে আসে না।


০ থেকে ৬ বছরের মধ্যে কোন কোন Sensitive Periods আসে?

Montessori theory অনুযায়ী ০ থেকে ৬ বছরের মধ্যে শিশু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ Sensitive Period পার করে। মূল পাঁচটির সংক্ষিপ্ত পরিচয়:

১. Language (জন্ম থেকে ৬ বছর)

ভাষার প্রতি সংবেদনশীলতা শুরু হয় জন্মের প্রথম দিন থেকেই। ০ থেকে ৩ বছর হলো spoken language-এর সবচেয়ে intense সময়। এরপর ৩ থেকে ৬ বছরে শুরু হয় writing এবং reading-এর দিকে আগ্রহ।

এই সময়ে শিশু ভাষা শেখে কাউকে formally শেখানো ছাড়াই। শুধু শুনলেই সে absorb করে। Frontiers in Systems Neuroscience-এ প্রকাশিত গবেষণা বলছে, phonology এবং syntax শেখার ক্ষেত্রে ভাষার সংস্পর্শ কত তাড়াতাড়ি শুরু হচ্ছে সেটা নির্ধারণ করে শিশুর ভাষাগত দক্ষতা কতটা গভীর হবে। (সূত্র: Frontiers in Systems Neuroscience, 2013)

এই সময়ে কী করবেন: বাংলায় কথা বলুন, গল্প পড়ুন, গান গান। শিশুর সামনে কথা বলার সময় সহজ কিন্তু সম্পূর্ণ বাক্য ব্যবহার করুন। Television দেখানোর চেয়ে সরাসরি কথা বলা অনেক বেশি কার্যকর।

২. Order (১৮ মাস থেকে ৪ বছর, peak ১৮ মাস থেকে ৩ বছর)

আপনার ১৮ মাস থেকে ৩ বছর বয়সী সন্তান কি জিনিসপত্র সব সময় নির্দিষ্ট জায়গায় রাখতে চায়? কাপের হাতল সব সময় একদিকে থাকতে হবে? রুটিন একটুও বদলালে কান্না করে?

সে জেদি না। সে Order-এর Sensitive Period-এ আছে।

Montessori বলেছেন, এই সময়ে শিশু তার চারপাশের পরিবেশ থেকে নিজেকে তৈরি করছে। বাইরের order তার ভেতরে mental order তৈরি করে। নির্দিষ্ট routine এবং পরিচিত পরিবেশ তাকে safe feel করায়, এবং সেই safety থেকেই সে নতুন কিছু explore করার সাহস পায়। (সূত্র: Montessori in Real Life)

এই সময়ে কী করবেন: ঘরের জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় রাখুন। দৈনন্দিন routine ধরে রাখুন। রুটিনে বড় পরিবর্তন আনার আগে শিশুকে আগে থেকে বলুন। এতে সে mentally prepare হতে পারে।

৩. Movement (জন্ম থেকে ৪ বছর)

জন্ম থেকে আড়াই বছর পর্যন্ত শিশু gross এবং fine motor movement দুটোই একসাথে develop করছে। গড়াগড়ি থেকে উঠে বসা, বসা থেকে দাঁড়ানো, দাঁড়ানো থেকে হাঁটা, দৌড়ানো, চড়া। এবং সাথে হাতের কাজ: ধরা, ছাড়া, ঢালা, সাজানো।

Montessori noted করেছিলেন যে শিশুরা ১২ থেকে ১৫ মাসের মধ্যে হাঁটা শেখার দিকে বিশেষভাবে আগ্রহী হয়। (সূত্র: The Montessori Site)

এই সময়ে কী করবেন: শিশুকে physically active থাকতে দিন। বালিশে চড়তে দিন, সিঁড়িতে উঠতে দিন, মাটিতে বসতে দিন। Carrier-এ বেশিক্ষণ না রেখে মাটিতে নামান। Fine motor-এর জন্য ছোট বস্তু স্থানান্তর করার সুযোগ দিন।

৪. Sensory Refinement (জন্ম থেকে ৫ বছর, peak ২.৫ থেকে ৪ বছর)

শিশু স্পর্শ, গন্ধ, শব্দ, দৃষ্টি, স্বাদ দিয়ে পৃথিবীকে বুঝতে চাইছে। এই কারণেই সে সব কিছু মুখে দেয়, সব কিছু ছুঁয়ে দেখে, সব শব্দের দিকে মাথা ঘোরায়।

এই সময়ে কী করবেন: Sensory খেলার সুযোগ দিন। বালি, পানি, কাদামাটি, বিভিন্ন texture-এর কাপড়, সুরেলা বাদ্যযন্ত্র। এগুলো শুধু খেলা না, এগুলো মস্তিষ্ক গড়ার কাজ।

৫. Small Objects (১.৫ বছর থেকে ৩ বছর)

আপনার ২ বছর বয়সী সন্তান কি মেঝেতে ছোট দানা খুঁজে বেড়াচ্ছে? ছোট ছোট জিনিস আঙুল দিয়ে তুলছে? এই হলো Small Objects-এর Sensitive Period। এই সময় pincer grip তৈরি হচ্ছে, যেটা পরে লেখার জন্য অপরিহার্য।

এই সময়ে কী করবেন: নিরাপদ ছোট বস্তু দিন। মটর ডাল, বড় পুঁতি, লেগো ব্লক স্থানান্তর করতে দিন। এই সময়ের exploration-কে বাধা দেবেন না।


Sensitive Period চিনবেন কীভাবে?

তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সন্তান একটি Sensitive Period-এ আছে:

একই কাজ বারবার করা: সে ক্লান্ত হচ্ছে না, বরং আনন্দ পাচ্ছে। কারণ প্রতিটি repetition তার মস্তিষ্কে একটি neural pathway শক্তিশালী করছে।

তীব্র মনোযোগ: কাজটি করার সময় সে চারপাশের কিছু খেয়াল করছে না। এই deep focus তার বিকাশের সংকেত, সমস্যার নয়।

বাধা পেলে তীব্র প্রতিক্রিয়া: সে কাঁদছে বা রাগ করছে কারণ তার মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ কাজ বাধাগ্রস্ত হয়েছে। এই reaction সম্পূর্ণ স্বাভাবিক। (সূত্র: The Montessori Club)


Sensitive Period-এ বাবা-মা কী করবেন না?

এই সময়গুলোতে সবচেয়ে বড় ভুল হলো শিশুর আগ্রহকে থামিয়ে দেওয়া।

"এত কাদামাটি কেন?" না বলে কাদামাটি খেলার জায়গা করে দিন। "এই বইটা তো এত পড়লে?" না বলে আরেকবার পড়ুন। "এখন এটা রেখে অন্যটা নাও" না বলে সে নিজেই ছাড়া পর্যন্ত অপেক্ষা করুন।

Montessori বলেছেন, এই সময়ে শিশু নিজেই জানে তার কী দরকার। আমাদের কাজ তাকে ব্যাখ্যা করা নয়, সুযোগ দেওয়া।


বড় বার্তাটা

০ থেকে ৬ বছর হলো শিশুর জীবনের সবচেয়ে শক্তিশালী শেখার সময়। এই সময়টা একবারই আসে।

Sensitive Periods মানে বাবা-মাকে সব পরিকল্পনা করে রাখতে হবে তা নয়। মানে হলো আপনার সন্তান যখন কোনো কিছুতে গভীরভাবে মগ্ন হয়, সেটাকে respect করুন। সে কোনো কারণ ছাড়া তা করছে না।

তার ভেতর থেকে একটি তাগিদ আসছে। সেই তাগিদটাই তার শিক্ষক।

আপনার কাজ শুধু পথ খোলা রাখা।


আগামীকাল: Open-ended toys বনাম battery-operated toys। যখন একটি খেলনা নিজেই সব কাজ করে ফেলে, শিশুর মস্তিষ্ক তখন কী করে? Montessori কেন বলতেন, "যে খেলনা বেশি করে, সে শিশুর থেকে বেশি নিয়ে নেয়"? কাল বিস্তারিত।


খেলনা ঘর | Khelna Ghor — বাংলাদেশের প্রথম শিশু খেলনা সাবস্ক্রিপশন সার্ভিস

আমরা বিশ্বাস করি, সঠিক খেলনা সঠিক সময়ে শিশুর সম্ভাবনা বদলে দিতে পারে।

Thoughts on this? Tell us on Facebook