Skip to content
ঢাকায় প্রথম শিশু খেলনা সাবস্ক্রিপশন সার্ভিস

আপনার সন্তান কি সেরা শুরুটা পাচ্ছে?

দামি খেলনা কিনছেন, সন্তান কিছুদিনেই ভুলে যাচ্ছে? প্রতি ৩০ দিনে নতুন, বয়স-উপযোগী খেলনা আসবে। বিরক্ত হওয়ার আগেই বদলে যাবে।

ফ্রি ডেলিভারি
যেকোনো সময় বাতিল করুন
প্রতিবার পরিষ্কার করা
💸
সমস্যা

হাজার টাকার খেলনা কদিনেই ভুলে যায়। আর আপনি ভাবেন, কেন কিনলাম।

📦
সমস্যা

ঘরে খেলনার স্তূপ, সন্তান তবু বলে 'নতুন কিছু চাই।' চেনা লাগছে?

আমাদের সমাধান

ভাড়া নিন, খেলুন, ফেরত দিন। প্রতি ৩০ দিনে নতুন বক্স। কোনো স্তূপ না, কোনো অপচয় না।

সহজ প্রক্রিয়া

কীভাবে কাজ করে

তিন ধাপ। কোনো ঝামেলা নেই। শুধু খেলা।

How It Works Illustration
1

সদস্য হন

আপনার প্যাকেজ বেছে নিন। সন্তানের বয়স জানান। আমরা তার বয়স অনুযায়ী নিখুঁত বক্স তৈরি করি।

2

খেলনা নিন

পরিষ্কার করা, বয়স-উপযোগী খেলনা আপনার পছন্দের দিনে বাসায় পৌঁছে যাবে।

3

ফেরত দিন ও নতুন নিন

৩০ দিন পর, আমরা পুরনো বক্স নিয়ে যাই এবং নতুন বক্স নিয়ে আসি। একই দিনে।

মূল্য

সহজ এবং সাশ্রয়ী

মাসে মাসে। কোনো চুক্তি নেই। যেকোনো সময় বাতিল করুন।

Premium Plan
৳২,৯০০/ 1 মাস

For families that want the full development toolkit. STEM, Montessori, and more. Fully customized, priority handled.


  • 6,000 8,000 worth of products
  • 4-6 educational toys
  • 2 age-appropriate books
  • Priority support
  • Free delivery inside Dhaka
  • 30-day rotation cycle
  • No fee for minor damages
  • Sanitized & safety-checked
অর্ডার করুন
সবচেয়ে জনপ্রিয়
Standard
৳৯৯৯/ 1 মাস

The plan most Dhaka families stick with. Enough variety, right price, no commitment.


  • 2,500 3,000 worth of products
  • 2-3 educational toys
  • 1 age-appropriate book
  • Share your toy preferences, we'll match if available
  • Free delivery inside Dhaka
  • 30-day rotation cycle
  • No fee for minor damages
  • Sanitized & safety-checked
অর্ডার করুন
আরও কিছু সুবিধা

Subscription-এর বাইরেও আপনার এবং বাচ্চার সুবিধার কথা মাথায় রেখে আমরা কিছু extra সুবিধা রেখেছি।

বাচ্চার পছন্দের খেলনা কিনে নিন

অনেক সময় দেখা যায়, একটা নির্দিষ্ট খেলনার সাথে বাচ্চার এত ভালো সম্পর্ক হয়ে যায় যে সেটা ফেরত দেওয়াই কঠিন হয়ে পড়ে। পছন্দের খেলনাটা কিনে নিজের করে নিতে পারবেন। খেলনাটা আগে কত মাস ব্যবহার হয়েছে তার উপর ভিত্তি করে আমরা একটা fair discount দিই। কিনে নিতে চাইলে monthly swap এর আগে জানান, আমরা দাম হিসাব করে জানিয়ে দিবো।

Subscriber exclusive. দাম toy ও ব্যবহারের উপর নির্ভর করে।

মাঝপথে নতুন খেলনা নিন

৳৩০০/swap

কখনো কখনো বাচ্চা মাসের মাঝেই একটা খেলনায় আগ্রহ হারিয়ে ফেলে। এটা স্বাভাবিক। সেজন্য আমাদের রয়েছে Mid-Cycle Swap সুবিধা। মাত্র ৳৩০০ extra দিয়ে আপনি cycle শেষ হওয়ার আগেই যেকোনো একটা খেলনা বদলে নিতে পারবেন। নতুন খেলনা পাঠিয়ে দেওয়া হবে, পুরোনোটা আমরা নিয়ে যাব।

দুই সন্তান? একসাথে সাশ্রয় করুন

৳১,৯৯৮/মাস৳১,৬৯৯/মাস

বাসায় দুটো ছোট বাচ্চা থাকলে দুজনের জন্য আলাদা আলাদা subscription নেওয়া খরচসাপেক্ষ। আমাদের Sibling Plan-এ দুইটি Standard Plan একসাথে নিলে মাসে মাত্র ৳১,৬৯৯, আলাদা নিলে যেটা হতো ৳১,৯৯৮। প্রতি মাসে ৳২৯৯ সাশ্রয়, আর দুই বাচ্চাই পাচ্ছে তাদের বয়স অনুযায়ী আলাদা খেলনা

বন্ধুর বাচ্চাকে gift করুন

৳৯৯৯ থেকে শুরু

কোনো বন্ধু বা আত্মীয়ের বাচ্চার জন্য অন্যরকম একটা উপহার দিতে চান? খেলনা ঘর-এর এক মাসের subscription উপহার দিন। আপনি plan বেছে payment করবেন, আমরা তাদের কাছে delivery দেব। বয়স উপযোগী খেলনার বাক্স সহ।

অভিভাবকরা কী বলছেন

সত্যিকারের পরিবার, সত্যিকারের অভিজ্ঞতা

ঢাকার অভিভাবকদের অভিজ্ঞতা থেকে।

আমার ছেলে প্রতিদিনই খেলনা নিয়ে পরে থাকে। quality ও অসাধারণ, প্রিমিয়াম।

মারওয়া
প্রিমিয়াম প্ল্যান

খেলনার মান অনেক ভালো, আইডিয়াটা দারুণ। আমি অন্যদেরও বলেছি। প্যাকেজিং ও একদম top-class।

কহিনুর
স্ট্যান্ডার্ড প্ল্যান
নিরাপত্তা ও পরিচ্ছন্নতা

যা নিজের সন্তানকে দিতে পারবো, তাই পাঠাই।

আমরা জানি আপনি আপনার সন্তানকে নিয়ে আমাদের উপর ভরসা রাখছেন। প্রতিটি খেলনা এমনভাবে যত্ন নেওয়া হয় যেন এটি আমাদের নিজের সন্তানের কাছে যাচ্ছে।

1

গ্রহণ ও পরীক্ষা

ফেরত আসা খেলনা প্রথমে পরীক্ষা করা হয়। ক্ষতি বা হারিয়ে যাওয়া অংশ দেখা হয়, এবং যা ঠিক করার মতো নয় তা সাথে সাথে বাদ দিয়ে দেওয়া হয়।

2

উপাদান অনুযায়ী আলাদা করা

খেলনাগুলো আলাদা করা হয়: শক্ত প্লাস্টিক ও ধাতু, কাঠের, শিশু মুখে দেয় এমন, কাপড়ের এবং বই। প্রতিটি ধরনের আলাদা যত্ন দরকার।

3

উপাদান অনুযায়ী পরিষ্কার

প্রতিটি উপাদান আলাদাভাবে পরিষ্কার করা হয়। প্লাস্টিক খেলনা ডেটলের মিশ্রণে, কাঠেরগুলো হালকা স্যাভলনে, কাপড়ের জিনিস বেবি ডিটারজেন্টে এবং বই শুকনো কাপড় ও রোদে।

4

আবার পরীক্ষা ও আপডেট

পরিষ্কারের পর আবার অবস্থা দেখা হয় এবং আমাদের সিস্টেমে আপডেট করা হয়। পরের ব্যবহারের আগে খেলনা সম্পূর্ণ শুকিয়ে নেওয়া জরুরি।

5

সিলড প্যাকেজে সংরক্ষণ

পরিষ্কার ও শুকানো খেলনা সিলড ব্যাগ বা বাক্সে রাখা হয়, যতক্ষণ না পরের সদস্যের জন্য পাঠানো হয়।

যখন সম্ভব সবসময় রোদে শুকানো হয়, রোদ প্রাকৃতিক জীবাণুনাশক। শিশুর খেলনায় কখনও অ্যালকোহল নয়। বইয়ে কখনও তরল নয়।

পরিষ্কারের মান
যখন সম্ভব সবসময় রোদে শুকানো হয়, এটি প্রাকৃতিক জীবাণুনাশক
শিশু মুখে দেয় এমন বা সেন্সরি খেলনায় কখনও অ্যালকোহল-ভিত্তিক পণ্য ব্যবহার করা হয় না
বইয়ে কখনও তরল ক্লিনার নয়, শুধু শুকনো কাপড় ও রোদ
পরের অর্ডারে পাঠানোর আগে খেলনা সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হয়
যেসব খেলনা মানমতো পরিষ্কার করা সম্ভব নয়, সেগুলো সংগ্রহ থেকে বাদ দিয়ে দেওয়া হয়
এখনও প্রশ্ন আছে? আমাদের সাথে কথা বলুন
প্রশ্ন ও উত্তর

আপনার যা জানা দরকার সব

উত্তর খুঁজে পাচ্ছেন না? আমাদের পেজ-এ মেসেজ করুন।

💔 ক্ষতি ও হারিয়ে যাওয়া
সাধারণ ব্যবহারে ক্ষতি হলে সেটা স্বাভাবিক, এর জন্য কোনো চার্জ নেই। অস্বাভাবিক ক্ষতি হলে আমরা আলাদাভাবে দেখব। আরো জানতে এই ফেইসবুক পোস্ট এবং ক্ষতি ও হারিয়ে যাওয়া নীতি পড়ুন।
আঁচড়, বিবর্ণতা, ছোট বাঁক, স্টিকার খোয়া যাওয়া। সাধারণ নয়: বড় কাঠামোগত ক্ষতি, ইচ্ছাকৃত ভাঙচুর, স্থায়ী মার্কারের দাগ। সন্দেহ হলে মেসেজ করুন, আমরা সহজেই সমাধান করি।
পরের চক্র শুরুর অন্তত ৩ দিন আগে Facebook Page-এ মেসেজ করুন। আমরা ডেলিভারি বন্ধ করব এবং বর্তমান বক্স নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। কোনো জরিমানা নেই, কোনো প্রশ্নও নেই।
🧼 পরিচ্ছন্নতা ও নিরাপত্তা
হ্যাঁ। প্রতিটি খেলনা তার উপাদান অনুযায়ী পরিষ্কার করা হয়। যেসব খেলনা ক্ষতিগ্রস্ত, পুরনো বা শিশুর জন্য নিরাপদ নয়, সেগুলো আমরা কখনো পাঠাই না।
একদম নিরাপদ। প্রতিটি খেলনা গলায় আটকানোর ঝুঁকি, ধারালো প্রান্ত ও বিষাক্ত উপাদানের জন্য পরীক্ষা করা হয়। সন্তানের সঠিক বয়স ও বিকাশের ধাপ অনুযায়ী খেলনা বাছাই করা হয়।
💳 প্যাকেজ ও পেমেন্ট
না। আপনি মাসিক ভিত্তিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার পরবর্তী মাস শুরুর আগে যেকোনো সময় তা বাতিল করতে পারেন।
আমরা bKash, Nagad এবং ব্যাংক ট্রান্সফার নিই। প্রতিটি মাসের শুরুতে পেমেন্ট করতে হয়।
হ্যাঁ, যেকোনো সময়। পরের মাস থেকে পরিবর্তন কার্যকর হবে। Facebook Page-এ মেসেজ করে জানান।
📦 অর্ডার ও ডেলিভারি
আমরা বর্তমানে পুরো ঢাকা শহরে ডেলিভারি করি।
পেমেন্ট নিশ্চিত হওয়ার ৩–৫ কার্যদিবসের মধ্যে আপনার প্রথম বক্স পৌঁছে যাবে। ডেলিভারির সময় জানিয়ে আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে। পরের বক্সগুলো প্রতি ৩০ দিনে এমনিতেই পাঠানো হয়।
আমরা আপনার সাথে সময় মিলিয়ে ডেলিভারি করি। Delivery man আপনাকে জানাবে। আপনি যদি বাসায় না থাকেন, তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করব এবং ডেলিভারি পুনরায় শিডিউল করব।
🧸 খেলনা ও বই
স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম সদস্যরা তাদের পছন্দের কথা জানাতে পারবেন। স্টকে থাকলে সেটাই পাঠানো হবে।
পর পর কখনো নয়। আমরা আপনার পরিবারে কী পাঠানো হয়েছে তা রেকর্ড করি। কিছু রোটেশন পর হয়তো একই খেলনা আসতে পারে যদি সন্তানের বয়স বেড়ে নতুনভাবে কাজে লাগে, কিন্তু পর পর কখনো নয়।
০-৬ বছর। শুধু বয়সের ঘর নয়, আমরা বিকাশের নির্দিষ্ট ধাপ বুঝে খেলনা বাছাই করি। সন্তানের এখনকার আগ্রহ জানালে সেই অনুযায়ী বাছাই করব।
আমাদের সম্পর্কে

যে অভিভাবকরা খেলনার স্তূপে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তারাই এটা বানিয়েছেন

আমরা দেখেছি ঢাকার পরিবারগুলো হাজার হাজার টাকা খরচ করে খেলনা কিনছে, যা সন্তানরা তিন সপ্তাহ খেলে কোণে ফেলে রাখছে, আর নতুন কিছু চাইছে। এদিকে, সেরা বিকাশমূলক খেলনাগুলো দামের কারণে অনেক পরিবারের নাগালের বাইরে।

আমরা বারবার ভাবতাম: প্রতিটি পরিবারকে কেন খেলনার মালিক হতে হবে? একটি শিশুর দরকার ভালো খেলনার সুযোগ, মালিকানা নয়। তাই আমরা যে ভাড়ার মডেল চাইছিলাম, সেটাই তৈরি করলাম।

খেলনা ঘর তাদের জন্য, যারা সন্তানের বিকাশে সেরাটা চান, কিন্তু বাড়িতে জিনিসের স্তূপ চান না, অপচয় চান না, আর প্রতি মাসে বেশি খরচও চান না।

আমরা শুধু সেই খেলনা রাখি যা আমরা নিজেদের সন্তানকে দেব, সংখ্যার চেয়ে মান সবসময় আগে।

প্রতিটি পরিবার পায় তাদের সন্তানের বিকাশের ধাপ ও আগ্রহ অনুযায়ী বিশেষভাবে বাছাই করা খেলনা।

আমরা জানি আপনি আমাদের উপর ভরসা রাখছেন। তাই প্রতিটি খেলনা এমনভাবে পরিষ্কার করি যেন সেটা আমাদের নিজের সন্তানের কাছে যাচ্ছে।

৯০+
সযত্নে সংগৃহীত খেলনা
১০+
সুখী পরিবার (এবং বাড়ছে)
১০০%
প্রতিটি ডেলিভারির আগে পরিষ্কার করা
দীর্ঘমেয়াদী চুক্তির প্রয়োজন নেই
ডেলিভারি এলাকা
ঢাকার ভেতরে
অভিভাবকত্ব ও শেখার কথা

শিশুর বিকাশ নিয়ে আমরা লিখি

শিশুর বিকাশ, খেলার আইডিয়া আর practical parenting। ঢাকার বাবা-মায়ের জন্য, বাংলায়।

ব্লগ পড়ুন

বাচ্চা পাবে দারুণ সব খেলনা।
আপনি পাবেন ঝামেলামুক্ত ঘর।

কোনো বাধ্যবাধকতা নেই, যেকোনো সময় বাতিল করুন।

অর্ডার করুন