Skip to content
← আরো লেখা

৩০ এপ্রিল, ২০২৬

কেন একসাথে বেশি খেলনা থাকলে বাচ্চা আসলে কম শেখে?

বেশি খেলনা মানেই কি বেশি শেখা? University of Toledo-র গবেষণা বলছে উল্টো কথা। মাত্র ৪টি খেলনা পেলে শিশু দ্বিগুণ মনোযোগ দেয়। Montessori-র "less is more" নীতি এবং toy rotation কীভাবে আপনার বাচ্চার brain development বদলে দিতে পারে — জানুন বিস্তারিত।

কেন একসাথে বেশি খেলনা থাকলে বাচ্চা আসলে কম শেখে?

আপনার বাচ্চার ঘরে কতটা খেলনা আছে?

একটু হিসেব করুন। সব মিলিয়ে কি ৩০টার বেশি হয়?

University of Toledo-র একটি গবেষণায় দেখা গেছে, গবেষণায় অংশ নেওয়া পরিবারগুলোতে একটি শিশুর গড় খেলনার সংখ্যা ছিল প্রায় ৯০টি। কেউ কেউ গুনতেই পারেননি, শুধু বলেছেন "অনেক বেশি।"

আর ঠিক এই "অনেক বেশি"-র কারণেই আপনার বাচ্চা হয়তো কোনো একটা খেলনায় মনোযোগ দিতে পারছে না।

গবেষণাটা কী বলছে

২০১৮ সালে Infant Behavior and Development জার্নালে প্রকাশিত একটি গবেষণায় University of Toledo-র Dr. Carly Dauch এবং Dr. Alexia Metz ১৮ থেকে ৩০ মাস বয়সী ৩৬ জন শিশুকে দুটো আলাদা পরিস্থিতিতে free play করতে দিয়েছিলেন।

এক দলকে দেওয়া হয়েছিল ৪টি খেলনা। আরেক দলকে দেওয়া হয়েছিল ১৬টি খেলনা।

ফলাফল:

  • ৪ খেলনার দলটি প্রতিটি খেলনায় দ্বিগুণ সময় ধরে মনোযোগ দিয়েছে ১৬ খেলনার দলের তুলনায়।

  • তারা খেলনাগুলো বেশি বৈচিত্র্যময়ভাবে ব্যবহার করেছে, বেশি সৃজনশীল উপায়ে খেলেছে।

  • ১৬ খেলনার দলটি বারবার এক খেলনা থেকে আরেক খেলনায় লাফিয়ে গেছে, কোনোটাতেই গভীরে ঢোকেনি।

Dr. Dauch গবেষণায় লিখেছেন: "খেলনার আধিক্য শিশুর মনোযোগের বিচ্যুতি তৈরি করে। অল্প খেলনা তাদের গভীর মনোযোগ এবং সৃজনশীল exploration-এর সুযোগ দেয়।"

(সূত্র: Dauch, C., Imwalle, M., Ocasio, B., and Metz, A. — Infant Behavior and Development, 2018, doi:10.1016/j.infbeh.2017.11.005)

কিন্তু কেন এটা হয়?

ছোট শিশুদের মস্তিষ্ক এখনো পুরোপুরি আবেগ নিয়ন্ত্রণ করতে অপরে না। মানে কোনো নতুন জিনিস চোখে পড়লেই মনোযোগ সেদিকে চলে যায়।

১৬টি খেলনা সামনে থাকলে মস্তিস্কে প্রতি কয়েক সেকেন্ডে নতুন উদ্দীপনা উদ্দীপনা কাজ করে। "ওটাও দেখি, এটাও দেখি" মোডে আটকে যায়। Deep play কখনোই শুরু হয় না।

Gabriela Pec, Montessori educator এবং researcher, এটাকে বলেন "toy overload": বিকল্প যত বেশি, সিদ্ধান্ত তত দুর্বল। শিশু কোনো একটা জিনিসে নিজেকে সম্পূর্ণ দিতে পারে না।

Montessori কী বলে

Montessori philosophy-র একটি core principle হলো "less is more"

Montessori classroom-এ কখনো খেলনার স্তূপ দেখবেন না। নিচু shelf-এ নির্দিষ্ট কিছু উপকরণ, সুন্দরভাবে সাজানো, প্রতিটার মাঝে যথেষ্ট ফাঁকা জায়গা। শিশু একনজরে দেখতে পায় কী আছে, নিজে বেছে নেয়, শেষ করে রেখে দেয়।

Dr. Montessori নিজে লিখেছিলেন: শিশুর পরিবেশে যা থাকবে সেটা শুধু সুশৃঙ্খল হলেই হবে না, সেটা হতে হবে “proportioned to the child's use and interest”। মানে, সংখ্যায় কম, কিন্তু উদ্দেশ্যে সঠিক হতে হবে।

এই observation থেকেই জন্ম নিয়েছে toy rotation এর ধারণা।

Toy Rotation কী

Toy rotation মানে একসাথে সব খেলনা বের করে না রেখে, বাচ্চার বয়স এবং developmental stage অনুযায়ী নির্দিষ্ট কিছু খেলনা দেওয়া। কিছুদিন পর সেগুলো পরিবর্তন করা। নতুন খেলনা, নতুন মনোযোগ।

ফলে:

  • শিশুর কাছে বিকল্প কম, মনোযোগ বেশি

  • প্রতিবার নতুন খেলনা এলে সেটা সত্যিই "নতুন" লাগে

  • ঘরে জঞ্জাল কমে, পরিবেশ শান্ত হয়

  • শিশু একটা খেলনা দিয়ে বেশি creative উপায়ে খেলতে শেখে

Global Montessori Network-এর পরামর্শ: একসাথে ৮ থেকে ১০টি activity বা খেলনার বেশি রাখবেন না।

কিন্তু এখানেই অনেক বাবা-মা একটা practical সমস্যায় পড়েন: rotation-এর জন্য নতুন খেলনা কিনতে থাকলে খরচ বাড়ে। আর বাচ্চা দ্রুত একটা stage পার করে গেলে সেই কেনা খেলনার আর কোনো use থাকে না। ঘরে জমা পড়ে অকেজো জিনিস।

খেলনা ঘর তৈরিই হয়েছে এই সমস্যাটার সমাধান হিসেবে। আমরা প্রতিটা শিশুর বয়স এবং developmental stage অনুযায়ী খেলনা পাঠাই, নির্দিষ্ট সময় পর অদলবদল করি। আপনাকে কিনতে হয় না, জমাতে হয় না। Rotation হয় automatically।

ঢাকার বাড়িতে এটা কীভাবে করবেন

Starter plan: আজ রাতে বাচ্চা ঘুমালে একটু কাজ করুন।

ধাপ ১: সব খেলনা একটা জায়গায় আনুন। ভালো করে দেখুন কোনগুলো ভাঙা বা বাচ্চা আর ব্যবহার করে না।

ধাপ ২: ৬-৮টি খেলনা রাখুন। বিভিন্ন ধরনের হলে ভালো, যেমন একটা building toy, একটা puzzle বা sort করার কিছু, একটা sensory জিনিস, একটা pretend play-এর জিনিস।

ধাপ ৩: বাকিগুলো একটা বাক্সে ভরে আলমারিতে বা অন্য ঘরে রেখে দিন। বাচ্চার চোখের আড়ালে।

ধাপ ৪: ১০ থেকে ১৫ দিন পর অদলবদল করুন। নতুন করে বের হওয়া পুরনো খেলনা দেখে বাচ্চার মুখ দেখবেন।

বাচ্চার বয়স অনুযায়ী একটু ধারণা:

  • ০-১ বছর: ৪-৮টি sensory toy যথেষ্ট

  • ১-৩ বছর: ৮-১২টি

  • ৩-৫ বছর: ১২-১৬টি

(সূত্র: Global Montessori Network; Dauch et al., 2018)

একটা অতিরিক্ত সুবিধা যেটা অনেকে জানেন না

Toy rotation শুধু focus বাড়ায় না, ভাষা বিকাশে ও সাহায্য করে।

কম visual clutter মানে parent-child conversation-এ কম distraction। একটা গবেষণায় দেখা গেছে, পরিবেশ থেকে visual clutter কমালে শিশু অবিভাবকের কথা আরও মনোযোগ দিয়ে শোনে এবং language acquisition দ্রুত হয়।

অর্থাৎ কম খেলনা শুধু ভালো play নয়, ভালো conversation-এরও পরিবেশ তৈরি করে।

(সূত্র: Cross of Life Montessori — research on visual clutter and language acquisition)

সারকথা

আপনার বাচ্চা ৯০টা খেলনা চায় না। সে চায় মনোযোগ দেওয়ার জায়গা।

টয় রোটেশন একটা দামি পদ্ধতি না। এটা শুধু একটা সিদ্ধান্ত: একসাথে কম দেওয়া, যেন প্রতিটাকে সম্পূর্ণভাবে দেওয়া যায়।

Montessori classroom-এ যে মনোযোগ দেখা যায়, সেটার পেছনে নেই কোনো দামি material। আছে শুধু সঠিক পরিমাণ।


আগামীকাল: বয়স অনুযায়ী সঠিক খেলনা বেছে নেওয়া নিয়ে কথা বলব। ০ থেকে ৫ বছরের প্রতিটি stage-এ কী ধরনের খেলনা brain development সবচেয়ে ভালো করে? একটা stage-by-stage guide নিয়ে আসছি।


খেলনা ঘর | Khelna Ghor — বাংলাদেশের প্রথম শিশু খেলনা সাবস্ক্রিপশন সার্ভিস

আমরা বিশ্বাস করি, সঠিক খেলনা সঠিক সময়ে শিশুর সম্ভাবনা বদলে দিতে পারে।

Thoughts on this? Tell us on Facebook