ক্ষতি ও হারিয়ে যাওয়া নীতি
আমরা যা কখনো চার্জ করি না
স্বাভাবিক দৈনন্দিন ব্যবহারে যেকোনো ক্ষয়ক্ষতি সম্পূর্ণ বিনামূল্যে — কোনো চার্জ নেই। এর মধ্যে পড়ে আঁচড়, দাগ, বিবর্ণ রঙ, স্বাভাবিক খেলার সময় ভাঙা অংশ, এবং এককটুকরো হারিয়ে যাওয়া যা খেলায় প্রভাব ফেলে না।
আমরা যার জন্য চার্জ করি
অসাবধানতা বা ভুল ব্যবহারের কারণে খেলনা ভেঙে গেলে চার্জ প্রযোজ্য। আমরা হিসেব করি খেলনাটা আগে কতবার ভাড়া গেছে এবং কতটুকু টাকা ইতিমধ্যে উঠে এসেছে। তারপর যা বাকি থাকে শুধু সেটুকুই চার্জ করা হয়। সর্বনিম্ন চার্জ হলো খেলনার আসল দামের ২০%।
ক্ষতির চার্জে ছাড়
আমরা প্রতিটি খেলনা কতবার ভাড়া দেওয়া হয়েছে সেটা রেকর্ড করি। কোনো খেলনা ক্ষতিগ্রস্ত হলে আগের ভাড়া থেকে আমরা কতটুকু খরচ তুলে নিয়েছি সেটা হিসেব করা হয়, এবং যতটুকু তোলা হয়নি শুধু সেটুকু চার্জ করা হয়। খেলনা যত বেশিবার ব্যবহৃত হয়েছে, চার্জ তত কম।
হারিয়ে যাওয়া জিনিস
মাসিক বদলের সময় আমাদের লোক পুরনো খেলনা সংগ্রহ করেন। সেসময় কোনো খেলনা বা বই না পাওয়া গেলে যোগাযোগ করা হবে। ৭ দিনের মধ্যে ফেরত না দিলে খেলনার পুরো দাম চার্জ হবে।
ক্ষতির কথা জানাবেন যেভাবে
সন্তান কোনো খেলনা ক্ষতিগ্রস্ত করলে মাসিক বদলের আগে Facebook Page-এ জানান। কোনো চাপ নেই, কোনো চমকও নেই।